Kemon Achho
演唱:Arunima Bhattacharyaকেমন আছো কুমোরপাড়ার
ঠাকুর গড়ার খড় মাটি?
কেমন আছো বাজবে বলে
ঢাকির ঘরের বাঁশকাঠি?
কেমন আছো ঘন্টা কাঁসর
ধুনুচি আর ধূপ ধুনো?
আসবে যে মা তারই আশায়
এমনি করেই দিন গুনো।।
কেমন আছো ভোগের থালা
জাগ প্রদীপের আলো?
মা যে এসে ঘুচিয়ে দেবে
সবার মনের কালো
শেষ হয়েছে খুঁটি পুজো
পাড়ার ঠাকুরতলায়
জাগবে এবার ঘুম রেডিও
বীরেন ভদ্রের গলায়।।
কেমন আছো মায়ের বোধন
সন্ধিপুজোর বেলা?
কেমন আছো বিসর্জনের
সুখের সিঁদুর খেলা?
ভালো থেকো মাগো আমার
দূরে গিয়ে তবে
তোমার হাতেই যুগে যুগে
অসুর নিধন হবে।।
ঠাকুর গড়ার খড় মাটি?
কেমন আছো বাজবে বলে
ঢাকির ঘরের বাঁশকাঠি?
কেমন আছো ঘন্টা কাঁসর
ধুনুচি আর ধূপ ধুনো?
আসবে যে মা তারই আশায়
এমনি করেই দিন গুনো।।
কেমন আছো ভোগের থালা
জাগ প্রদীপের আলো?
মা যে এসে ঘুচিয়ে দেবে
সবার মনের কালো
শেষ হয়েছে খুঁটি পুজো
পাড়ার ঠাকুরতলায়
জাগবে এবার ঘুম রেডিও
বীরেন ভদ্রের গলায়।।
কেমন আছো মায়ের বোধন
সন্ধিপুজোর বেলা?
কেমন আছো বিসর্জনের
সুখের সিঁদুর খেলা?
ভালো থেকো মাগো আমার
দূরে গিয়ে তবে
তোমার হাতেই যুগে যুগে
অসুর নিধন হবে।।