Rupkothari Golpo

演唱:Sayeeda Shampa、Ayon Chaklader
রূপকথারই গল্প বুঝি তুমি
বাস্তবে যে যায় না তোমায় পাওয়া
সেই কথাটা নাইবা মনে রাখি
রূপকথাতে তোমার পাশে থাকি।
সত‍্য প্রেমের মানুষ তুমি দামী
রূপকথাও চিনে না তার বাড়ি
চাও যদি আজ মনটা দিতে পারি
ইচ্ছে করে হাতটা তোমার ধরি।
এইতো আমার রাজকুমারী পরী
সঙ্গী যে তার রাজকুমার আমি
আকাশ নীলে দু’জন মিলে উড়ি
না না কিছু আর তো
নেই চাওয়ার নেই
তুমি ছাড়া কিছু তো আর
চাওয়ার নেই।
রাজকুমারী আছি তোমার সাথে
স্বপ্ন দুয়ার খোলার চাবি হাতে
আমি তো আজ খুলেছি দুয়ার
স্বপ্ন মিথ‍্যে নয় সত‍্যি আমার ।
অচিনপুরের রূপকথাকে ভুলে
সাতকাহনের সুখে রেখো তুমি
এই যে আমার পৃথিবী জুড়ে
সব যে তুমিময় সব যে তুমি।
তুমি ছাড়া কিছু তো আর
চাওয়ার নেই।
এই পৃথিবীর তেপান্তরের মাঠে
চলছে জীবন ঘড়ির কাঁটার সাথে
সে জীবন আজ লাগে মিছে
স্বর্গ খুঁজি তাই তোমার কাছে ।
তুমি আমার মন আকাশের ঘুড়ি
নিঝুম জলের সাদা পাথর নুড়ি
সে কথা আজ রেখো মনে
সুখের বাঁধি ঘর তোমার জন‍্যে।
তুমি ছাড়া কিছু তো আর
চাওয়ার নেই ।

你可能喜欢