Shwopno Bhenge Dile Tumi
演唱:Sayeeda Shampa、Ayon Chakladerস্বপ্ন ভেঙে দিলে তুমি
সুখেরই শুরুতেই
সে খেলায় জিতেছো কতো
হেরেছো কতো তুমি
তোমারও তো জানা নেই ।
কতো সাধনায় তোমাকে পেয়ে
শূণ্যতা বুকের
ভুলেছি নিমিষেই।
কতো যে ভাল লাগা ছিলো
‘তুমি যে আমার’
সেকথা ভাবতেই ।
সুখেরই পান্ডুলিপি
ফেলে দিলে পথে
তুমি যে নিজ হাতে
তোমারই খেয়ালেই।
সাত সাগরের ছেড়ে সীমানা
এসেছি আমি
চেয়েছি তোমাকেই
তোমাকে ছাড়া কিছু তো আর
ছিলো না চাওয়ার
তুমি তো জানতেই।
সে আমার অরুন্ধতী
নিভে যাওয়া রাতে
দেখেছি চুপ করেই
সে আমার অরুন্ধতি
নিভে যাওয়া রাতে
থেকেছো নিভৃতেই ।
ভুল খেয়ালের পাশা খেলাতে
ডুবেছি আমি
পারিনি ভাসতেই ।
তুমিহীন আমি কোথাও তো নেই
তোমায় সে কথা
পারি নি বোঝাতেই ।
এ জীবন শুভঙ্করের
ফাঁকি ছিলো সবই
বুঝেছি নিজ ভুলেই
এ জীবন শুভঙ্করের
ফাঁকি ছিলো সবই
জেনেছি ভুল করেই।
সুখেরই শুরুতেই
সে খেলায় জিতেছো কতো
হেরেছো কতো তুমি
তোমারও তো জানা নেই ।
কতো সাধনায় তোমাকে পেয়ে
শূণ্যতা বুকের
ভুলেছি নিমিষেই।
কতো যে ভাল লাগা ছিলো
‘তুমি যে আমার’
সেকথা ভাবতেই ।
সুখেরই পান্ডুলিপি
ফেলে দিলে পথে
তুমি যে নিজ হাতে
তোমারই খেয়ালেই।
সাত সাগরের ছেড়ে সীমানা
এসেছি আমি
চেয়েছি তোমাকেই
তোমাকে ছাড়া কিছু তো আর
ছিলো না চাওয়ার
তুমি তো জানতেই।
সে আমার অরুন্ধতী
নিভে যাওয়া রাতে
দেখেছি চুপ করেই
সে আমার অরুন্ধতি
নিভে যাওয়া রাতে
থেকেছো নিভৃতেই ।
ভুল খেয়ালের পাশা খেলাতে
ডুবেছি আমি
পারিনি ভাসতেই ।
তুমিহীন আমি কোথাও তো নেই
তোমায় সে কথা
পারি নি বোঝাতেই ।
এ জীবন শুভঙ্করের
ফাঁকি ছিলো সবই
বুঝেছি নিজ ভুলেই
এ জীবন শুভঙ্করের
ফাঁকি ছিলো সবই
জেনেছি ভুল করেই।