Sehri Kheye Rakhbo Roja

演唱:Reshmi Akter Rumi
সেহরি খেয়ে রাখবো রোজা করব প্রভুর ইবাদত
চেয়ে দেখো ঢল নেমেছে জমিনে খোদার রহমত
জিন ইনসান ফেরেশতা গায় সিয়ামেরও গান
এই মাসে অবতীর্ণ পবিত্র কুরআন
দু-হাত তুলে কাঁদবে মুমিন হতে তার অনুগত
উপবাসের যত কষ্ট ভুলব ইফতারে
পাঁচ বেলা হাজিরা দেব প্রভুর দরবারে
সিয়ামে হয় হৃদয় নরম রিজিকে বাড়ে বরকত
সিয়ামের মূল শিক্ষা পাপ হতে বিরত
নেকিফুলের ফসল বুনা মুত্তাকিনের মত
রোজার বদলা রোজাদারে পাবে মাওলার মোহাব্বত

你可能喜欢